নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৪ পিএম, ২০২৪-১২-০৭
রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জিপ গাড়ি উল্টে ১০ পর্যটক আহত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউস পাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চান্দের গাড়ি করে একদল পর্যটক সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরছিলেন। পথে হাউস পাড়া এলাকার সড়কে গাড়িটি উল্টে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১০ পর্যটক আহত হন।
আহতদের উদ্ধার করে সেনাবাহিনী খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামের পর্যটকদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎই গাড়ি উল্টে সড়কের পাশে পাহাড়ে খাদে ৩০ ফুট নীচে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হয়। সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।
আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা বলে জানান ওসি।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited