আইয়ুব চৌধুরী | ০২:৪৯ পিএম, ২০২৪-১২-০৯
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটির রাজস্হলী উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুনর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে রেলি দিয়ে শুরু করা হয় পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধরণ সম্পাদক সানুমং মারমার সঞ্চালনায় , দূর্নীতি প্রতিরোধ সভায় বক্তব্য রাখেন- কৃষি কর্মকর্তা আবুল খায়ের, রাজস্হলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,রাজস্হলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান,স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃমেহেদি হাসান,রাজস্হলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃআইয়ুব চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আলাউদ্দিন, গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিমং মারমা ও রবাট ত্রিপুরা, এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র বলেন দূর্নীতিকে স্বমুলে তোলে ফেলতে হবে এবং আমরা আমাদের পরিবারের সকলকে দূর্নীতিকে না বলা শিখাতে হবে।অন্য বক্তরা বলেন দূর্নীতি সকল পর্যায়ে ছড়িয়ে পড়ায় আমরা যারযার অবস্থান থেকে সবাই সচেতন হতে হবে এবং সচেতনতায় কাজ করার পরামর্শ দেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited