বান্দরবান | ০১:১৭ পিএম, ২০২৪-১২-১৫
খাগড়াছড়িতে ২০ টিরও বেশি মামলার আসামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বার এসোসিয়েশনের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের মধুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা।
জানাযায়, আশুতোষ চাকমা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ছিলেন।
গত ৪ আগস্ট খাগড়াছড়িতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা সহ খাগড়াছড়ি সদর থানা সহ জেলার বিভিন্ন থানায় ২০ টিরও বেশি মামলা রয়েছে আশুতোষ চাকমা নামে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের মধুপুর এলাকার তার নিজ বাড়ি থেকে আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অন্তত ২০টিরও অধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited