মেহেদী হাসান | ১১:৩৩ পিএম, ২০২৪-১২-১৬
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টরের উদ্যোগে সোমবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে বিজিবি মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা জানান রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. ইফতেখার হোসেন। এরপর বিজিবি রাঙ্গামাটি সদরদপ্তরের পক্ষে সেক্টর কমান্ডার পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিজিবি রাঙ্গামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইফতেখার হোসেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে সমাহিত করা ও বুড়িঘাট যুদ্ধের প্রত্যক্ষদর্শী দয়াল কৃষ্ণ চাকমার সঙ্গে কথা বলেন। দয়াল কৃষ্ণ চাকমা বুড়িঘাট যুদ্ধের স্মৃতিচারণ করেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এসময় বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক ও বিজিবি রাঙ্গামাটি সদর সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের সময় ২০ এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হয়েছিলেন তৎকালীন ইপিআর বাহিনীর ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে তাকে সমাহিত করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited