আলমগীর মানিক | ১২:৪২ পিএম, ২০২৪-১২-২৬
আলমগীর মানিক
রাঙামাটি শহরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে সুজন দত্ত নামের এক যুবককে এক বছরের দন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরে পূর্ত ভবন সংলগ্ন বনশ্রী সড়ক এলাকা থেকে আসামবস্তির বাসিন্দা রনজিৎ দত্তের সন্তান সুজন দত্তকে (৩০) ৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
পরবর্তীতে সে মোবাইল কোর্টের কাছে নিজের দোষ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে রাঙামাটির সুপার ড. ফরহাদ হোসেন স্যার জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আমাদেরকে দলমত নির্বিশেষে মাদকের সাথে জড়িত সকলের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা অবৈধ চোরাচালানকারিসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited