আলমগীর মানিক | ০৭:১০ পিএম, ২০২৪-১২-২৮
আলমগীর মানিক
জমজমাট আয়োজনে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো আইকনিক ক্রিকেট টূর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। শনিবার বিকেলে অগ্রযাত্রা ফ্রেন্ডর্স ক্লাব এর উদ্যোগে রাঙামাটি বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। হাজারো দর্শকের সরব উপস্থিতিতে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর সেনাজোনের জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী (পিএসসি)।
আইকনিক টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি মো: সালাউদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ক্রিকেট উপ-পরিষদের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদৎ মোহাম্মদ সায়েম, যুবদল নেতা মো: শুক্কুর প্রমুখ।
শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জণ করেছে ফ্রেন্ডস টোয়েন্টি টু দল।
রানার্স আপ হয়েছে কলেজ গেইট কিংস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুন প্রজন্মকে খারাপ কাজ থেকে বিরত রাখার পাশাপাশি মানুষের শরীর ও মনে সুস্থ রাখে। দীর্ঘদিন পর হলেও রাঙামাটির রিজার্ভ বাজারের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে স্থানীয় খেলাপ্রিয় জনসাধারনের সরব উপস্থিতিতে ক্রিকেট টূর্নামেন্টের আয়োজন অত্রাঞ্চলে তরুন প্রজন্মের মধ্যে উৎসবের আমেজ তৈরি করেছে।
এসকল আয়োজন আমাদের কিশোর-তরুনদেরকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করবে। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মন-মানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’ শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে।
বক্তারা বলেন, খেলাকে খেলার মাঝে রাখতে হবে। খেলার মাঝে কোনো ধরণের সহিংসতা ছড়ানো যাবে না। অগ্রযাত্রা ক্লাবের উদ্যোগে এমন আয়োজন জেলার ক্রিকেটাররা আবারও চাঙ্গা হওয়ার সুযোগ পেয়েছে। তাদের ক্রিকেটিয় নৈপূণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে। এই প্রতিযোগীতার মধ্যদিয়ে ভালো খেলোয়াড় উঠে আসবে বলেও আশা প্রকাশ করেছেন বক্তারা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited