নিজস্ব প্রতিবেদক | ০২:৪৮ এএম, ২০২৪-১২-৩০
দেশে ফ্যাসিস্ট সরকার বিরোধী জুলাই- আগষ্ট বিপ্লবে আহত ছাত্র আমান উল্লাহ আমানকে চিকিৎসার জন্য আর্থিক ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলাম।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ মাঠে তাকে এ আর্থিক সহায়তা তুলে দেন, জামায়াতে ইসলাম রাঙামাটি জেলার আমির অধ্যাপক আব্দুল আলীম।
আমির এসময় বলেন, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্রদের দাবি ছিলো সকল বৈষম্য দূর করা। জামায়াতে ইসলাম সকল বৈষম্যর বিরোধী। আগামীতে বৈষম্যহীন, শান্তি, সম্প্রতি বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলাম কাজ করবে বলে জানান তিনি।
আহত ছাত্র আমান উল্লাহ আমান বলেন, জীবন বাজি রেখে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে নিজের দুই চোখ হারিয়েছি। এরপর শান্তি লাগছে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আমরা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।
এসময় জামায়াতে ইসলামী রাঙামাটি জেলার নায়েবী আমির মাও: মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মো. মনছুরুল হক, জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আমির মাও: মো. নাছির উদ্দীন, উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাও: এ এল এম সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাও: মো. শিহাব উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মঞ্জুরুল হক, বগাচত্তর ইউনিয়নের আমির ডা: মো. ছিদ্দিকুর রহমান খোকনসহ অন্যান্যরা।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited