আলমগীর মানিক | ০৫:৩০ এএম, ২০২৪-১২-৩১
জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ ষ্টেকহোল্ডারদের ছাড়াই বিগত পতিত স্বৈরাচারি সরকারের প্রতিনিধি ও তাদের দোসরদের এবং আওয়ামী সরকারের সুবিধাভোগী বিতর্কিত এনজিও প্রতিনিধিদের নিয়ে সোমবার রাঙামাটিতে বিভিন্ন তথাকথিত পেশাজীবি প্রতিনিধিদের সাথে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে মতবিনিময় করতে আসা সংস্কার কমিশনের সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্রদের তোপের মুখে পড়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি এবং আঞ্চলিক সংগঠনের ব্যক্তিদের আমন্ত্রণ না জানিয়ে গুটিকয়েক রাজনীতিক ও বিতর্কিত এনজিও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করতে চান এ অভিযোগ এনে ছাত্ররা বিক্ষোভ করেন ও কমিশনের সদস্যদের মতবিনিময় সভা কক্ষে ঢুকতে বাঁধা দেন। পরে জেলা প্রশাসক ও অতিরিক্ত হস্তক্ষেপে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সন্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে মতবিনিময় সভা ডাকা হয়। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যরা সন্মেলন কক্ষে ঢুকতে চাইলে রাঙামাটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী জেলা প্রশাসন কার্যালয় ভবনে প্রবেশের মূল ফটকে বাঁধা দেয়।
এসময় শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বিক্ষোভ করলে কমিশনের সদস্যরা ওই স্থান ত্যাগ করে কার্যালয়ের অন্যদিকে প্রবেশ করেন। এক পর্যায়ে জেলা প্রশাসক ছাত্রদের সাথে আলোচনা করার পর ও মতবিনিময় সভায় ছাত্র প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন স্থানীয় সরকার বিষয়ক গবেষক ও স্থানীয় সরকার সংস্কার বিষয়ক কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইটিসি) নাসরিন সুলতানা, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য আব্দুর রহমান, ড.ফেরদৌস আরফিনা ওসমান, ইলিরা দেওয়ান,দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited