নিজস্ব প্রতিবেদক | ০১:৫১ পিএম, ২০২৫-০১-০৭
বান্দরবানের লামায় হাতির আক্রমনে ফরিদুল আলম নামে কৃষক ও ফসল রক্ষায় দেয়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে গর্ভবতী এক মা হাতির মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ৩নং ফাঁসিয়া খালীর ৪ নম্বর ওয়ার্ড কুমারী এলাকায় এঘটনা ঘটে।
নিহত ফরিদুল আলম(৪৪) ওই এলাকার বিছন্যার ছড়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু ওমর জানান, গত রাতে কৃষক ফরিদুল আলম তার ধান ক্ষেত পাহাড়া দেওয়ার জন্য ওই ক্ষেতে যান।সেখানে হাতির পালের আক্রমনের শিকার হন ফরিদ।
খবর পেয়ে এলাকাবাসীরা সেখানে থেকে উদ্ধার করে পারশ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে ধান ক্ষেতকে হাতি থেকে রক্ষায় দেয়া বিদ্যুতের তারে বিদ্যুতায়ীত হয়ে গর্ভবতী মা হাতির মৃত্যু হয়েছে।
লামা বন বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কুমারী এলাকায় হাতির আক্রমনে এক কৃষক ও একটি হাতির মমত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।ঘটনাস্থলটি অনেকটা জনশুন্য এলাকা হওয়ায় বিস্থারিত তথ্য পেতে বিলম্ব হচ্ছে।এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা দেয়া হবে বলে জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited