নিজস্ব প্রতিবেদক | ১২:৩১ এএম, ২০২৫-০১-০৯
তিন দিনের আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৮ আগস্ট ২০২৪ তারিখে রাবিপ্রবির শিক্ষার্থীদের দাবির মুখে ভিসি পদত্যাগ করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ শূন্য রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের একাধিক দাবি ও সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়নি।
গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখে রাবিপ্রবি শিক্ষার্থীরা রাঙামাটির বনরূপায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এসময় প্রশাসনের আশ্বাসে তারা ৭২ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে সড়ক অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে। কিন্তু সেই সময়সীমার মধ্যেও ভিসি নিয়োগ দেওয়া হয়নি। তাই শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টা থেকে ‘লং মার্চ টু ডিসি অফিস’ এবং বেলা ১২টা থেকে ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited