নিজস্ব প্রতিবেদক | ০১:০৫ এএম, ২০২৫-০১-২০
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় দলটির জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম পনিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সহ-সভাপতি হাজি জহির আহমেদ সওদাগর, বাবুল আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ইব্রাহিম, ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সম্পাদক আলী আকবর সুমন ও যুবদল, ছাত্রদল, ওলামা দল ও শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের পাশে দাড়িয়েছে। কিছু দুষ্কৃতিকারী সিপাহি চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে হত্যা করে মনে করেছিলো বিএনপিকে থামিয়ে দেওয়া যাবে। কিন্তু পরবর্তিতে বেগম খালেদা জিয়া দলের হাল ধরেছেন।
জিয়াউর রহমান ১৯দফার মাধ্যমে বাংলাদেশ বিনিমার্ণে কাজ করেছেন। ৩১দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সাজাতে এবার তারেক রহমান কাজ করছেন। এই ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রুপান্তর হবে।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন, রাঙামাটি ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মো. আবুল কাসেম।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited