নিজস্ব প্রতিবেদক | ১২:৫৪ এএম, ২০২৫-০১-২১
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় কাটার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পেয়েছে সংস্থাটি। একই সঙ্গে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঘটনার তদন্তে গিয়ে পরিবেশ অধিদপ্তর স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পাহাড় কাটার বিষয়ে তদন্ত করেন।
পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পাওয়া গিয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, কাপ্তাইয়ে 'আ.লীগ নেতার সহযোগীতায় পাহাড় কাটছে বিএনপি নেতা' এমন শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited