নিজস্ব প্রতিবেদক | ০৬:০৯ পিএম, ২০২৫-০১-২৭
রাঙামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রশিবির। সোমবার (২৭ জানুয়ারী) জেলা শহরের কলেজ গেইট এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের শিবিরের সভাপতি মো:ইবরাহীম।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি বলেন, ছাত্রশিবির মেধাবী ছাত্র তৈরির কারখানা। অন্যায় অবিচার মোকাবিলায় শিবির সবসময় প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, দীর্ঘ বছর ধরে শিবিরের নামে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে ভয়ভীতি সৃষ্টি করার পাঁয়তারা চালিয়েছিলো ফ্যাসিস্ট গোষ্ঠি এবং তাদের দোসররা।
কিন্তু ন্যায়- নীতি আদর্শ ধারণ করা ছাত্র শিবিরকে এই ভাবে মিথ্যা কলংক দিয়ে দমিয়ে রাখা যায়নি, যাবেও না। মেধাবী ছাত্ররা আজ ছাত্র শিবিরের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
এসময় জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফি,সেক্রেটারি রবিউল ইসলামসহ অন্যান্য থানা দায়িত্বশীল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শীতার্তরা শিবিরের এমন সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এবং মহান আল্লাহর নিকট শোকরিয়া জানান।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited