আলমগীর মানিক | ০৩:৩১ পিএম, ২০২৫-০১-২৮
আলমগীর মানিক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পার্বত্য রাঙামাটি শহরের প্রায় ৫শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রাঙামাটি জেলা মহিলাদলের সভানেত্রী নূর জাহান বেগম পারুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু নাছির, জহির আহমেদ সওদাগর, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, ২৯৯নং আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেত্রী মৈত্রী চাকমা প্রমুখ।
জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন ও পৌর মহিলাদলের সভানেত্রী রোজি আক্তারসহ জেলা বিএনপি, মহিলা দল এবং বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে হয়ত বাংলাদেশ স্বাধীন হতো না।
তিনিই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের পরিবারের প্রতি আমরা ঋণী। জিয়াউর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশ নামক রাষ্ট্রে গণতন্ত্রের বিকাশ ঘটতো না।
গণতন্ত্র নামক শান্তির বাহক জিয়াউর রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে জনমানুষ তথা দেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। দেশের চলমান চরম শীতের এই সময়ে পাহাড়ের শীতার্ত মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তারা।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited