আলমগীর মানিক | ০৮:২৭ পিএম, ২০২৫-০২-১০
আলমগীর মানিক
পার্বত্য রাঙামাটির ২৯৯নং আসনে স্বৈরাচারি সরকারের সাবেক সংসদ সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানী ঢাকার সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার সোবহানবাগ এলাকা থেকে দীপংকর তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তিনি বলেন, একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। রাজধানীর সোবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানাগেছে, তার বিরুদ্ধে রাঙামাটিতে কোনো মামলা না হলেও চট্টগ্রামসহ রাঙ্গুনিয়ায় অন্তত তিনটি মামলা হয়েছে। এছাড়াও দূদকে তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited