আলমগীর মানিক | ০৬:০৯ পিএম, ২০২৫-০২-১১
আলমগীর মানিক
রাজধানীর পল্টন থানায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় পতিত সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সেইসঙ্গে মামলার মূলনথি আদালতে পৌঁছানোর পর সাত দিনের পুলিশ রিমান্ড ও জামিন আবেদন বিষয়ক শুনানির নির্দেশনা দেন বিচারক।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে সাবেক এই সংসদ সদস্যকে আদালতে আনা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালতে মূলনথি না পৌঁছানোয় এদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মূল নথি আদালতে পৌঁছানোর পর রিমান্ড ও জামিন আবেদন বিষয়ক শুনানির নির্দেশনা দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ২০২৩ সালের ২৮ অক্টোবর মহাসমাবেশ ডাকে বিএনপি। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে।
বিএনপির নেতা-কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। সেসময় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।
সোমবার বিকেলে পতিত সরকার পরিচালনাকারি দল আওয়ামীলীগের রাঙামাটির সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদারকে সোমবার রাতে রাজধানীর সোবহানবাগের নিজ বাসা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited