নিজস্ব প্রতিবেদক | ০১:১৭ এএম, ২০২৫-০২-১৩
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজনে বুধবার ১২ ফেব্রুয়ারি দুপুরে রাবিপ্রবি প্রীমিয়ার লীগ ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.আতিয়ার রহমান।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী এর রাঙামাটি জোন এর উপ-অধিনায়ক মেজর মুকতাদির,রাবিপ্রবি'র সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা,বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো.আতিয়ার রহমান বলেন,খেলাধূলা হচ্ছে একটি ইতিবাচক দিক। যারা খেলাদূলা করে,গান করে এবং ইতিবাচক চর্চা করে করে,আমি মনে করি তারা সমাজে যে নেতিবাচক চর্চাগুলো রয়েছে সেগুলো দূর করতে সহায়তা করবে।
তিনি শিক্ষার্থীদের খেলাধূলাসহ নানা ইতিবাচক ভূমিকার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার আহবান জানান। উদ্বোধনী খেলায় স্ট্রাইকার্স অফ অঙ্কুর বনাম কমল স্মৃতি ফাউন্ডেশন অংশগ্রহণ করে। খেলায় কমল স্মৃতি ফাউন্ডেশনকে হারিয়ে স্ট্রাইকার্স অফ অঙ্কুর বিজয় অর্জন করে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited