নিজস্ব প্রতিবেদক | ০২:২৫ এএম, ২০২৫-০২-১৮
রাঙামাটির নানিয়ারচরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে মন্টু চাকমার পরিবার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে রাঙামাটি নানিয়ারচর উপজেলায় বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড বগাছড়ির কৈলাস পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন নানিয়ারচর জোন উপ অধিনায়ক মো. মশিউর রহমান। এসময় নিঃস্ব হয়ে পড়া মন্টু চাকমার পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের একটা টিম ঘটনাস্থল পরিদর্শনে আসি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জিডি করার বিষয়টি প্রক্রিয়াধীন।
ভুক্তভোগী মন্টু চাকমা জানায়, এই ঘটনায় তার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গেল বৃহস্পতিবার গরু বিক্রির ১লক্ষ ত্রিশ হাজার টাকা ঘরে ছিল। সব টাকাই পুড়ে গেছে। এখন আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।
এসময় নানিয়ারচর জোন জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ ও ইউপি সদস্য মো. আব্দুল মালেকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited