আলমগীর মানিক | ০৮:২৪ পিএম, ২০২৫-০২-২০
আলমগীর মানিক
অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রকাশ চাকমাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার।
গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি আসামবস্তি-কাপ্তাই সড়কের বার্গি লেক নামক একটি স্পটে প্রকাশ চাকমা অবস্থান করছে।
গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় প্রকাশ চাকমার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানাগেছে। প্রকাশ চাকমা বিগত ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলো।
জানাগেছে, পতিত সরকারের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত প্রকাশ চাকমা বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা। সম্প্রতি রাজধানীতে দীপংকর তালুকদার গ্রেফতার হওয়ার পর সোস্যাল মিডিয়ায় বেশ সরব ছিলো প্রকাশ চাকমা।
এদিকে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন উদ্বর্তন কর্তকর্তা প্রতিবেদককে প্রকাশ চাকমাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে প্রকাশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ চলমান রয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited