নিজস্ব প্রতিবেদক | ০২:১৬ এএম, ২০২৫-০৩-০২
পবিত্র রমজান উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ একদশক পর এবারের রমজানে শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে।
অন্যান্য বছর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অভাবে নামাজের স্থান সংকটের সমস্যা থাকলেও এবার কেন্দ্রীয় লাইব্রেরির ওপরের অংশে নামাজের জায়গা প্রস্তুত করা হয়েছে। এখানে কার্পেট বিছিয়ে বড় পরিসরে জামাতে নামাজ পড়ার সুবিধা থাকবে বলে জানিয়েছে রাবিপ্রবি প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. অতিয়ার রহমান বলেন, ‘আমরা সকল শিক্ষার্থীদের জন্য রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এই পবিত্র মাস আমাদের নতুন উদ্যোমে পথ চলার সুযোগ এনে দেবে। বিশ্ববিদ্যালয় যেন সম্মানিত হয় এবং শিক্ষার্থীরা তাদের যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে পারে, সেই কামনা করি।’
এ ছাড়া রমজানের শুভেচ্ছাবার্তায় দেশের ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের উদ্দেশে দোয়া ও শুভকামনা জানান তিনি। এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, দীর্ঘদিন পর আমরা নামাজের জায়গা পাচ্ছি। প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ। পবিত্র এই মাসে আল্লাহ আমাদের কবুল করুন। বিশ্ববিদ্যালয়কে কবুল করুন।
ভবিষ্যতে আরও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited