আলমগীর মানিক | ০৪:৫১ এএম, ২০২৫-০৩-০৮
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলাম। শুক্রবার (০৭ মার্চ) বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।
বাঘাইছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সূরা সদস্য এ্যাডভোকেট মো. রহমত উল্লাহর সঞ্চালনায় আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি ২৯৯ আসনে জামায়াতের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহম্মদ, খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারী মো. মিনহাজুর রহমান এবং বাঘাইছড়ি উপজেলা জামায়তের প্রচার সম্পাদক ডা. সর্দার আবদুর রহিম।
আর্থিক সহায়তা বিতরন অনুষ্ঠানে আমির বলেন, জামায়াত সব সময় মানবতার কথা বলে, সম্প্রীতির কথা বলে, শান্তির কথা বলে, সহাবস্থানের কথা বলে।
আমির আরও বলেন, এ ধরনের বিপদে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রামে সকল জাতি স্বত্তার মাঝে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জামায়াত কাজ করছে বলে মন্তব্য করেন আমির।
জামায়াতের এমপি প্রার্থি বিশেষ অতিথির বক্তব্যে ক্ষতিগ্রস্থদের উদ্দ্যেশে বলেন, আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আপনাদের কষ্টে আমরাও সমান অংশিদার। জামায়াতে ইসলাম যে কোন সংকটে আপনাদের পাশে থাকবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited