আইয়ুব চৌধুরী | ১২:৫১ এএম, ২০২৫-০৩-১১
রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে অভিযান পরিচালনা করে ৩ দোকানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১০ মার্চ ) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।
এসময় বাঙ্গালহালিয়া বাজারের গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার রাখাই ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক)৪৩ ধারাই ১হাজার টাকা ও দই ও ফার্মেসির দোকানের ওষুধ ফ্রিজে একসাথে রাখায় মাতৃভান্ডার কুলিং কর্নার কে ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৩৭ধারাই ২ হাজার টাকা এবং কাপড়ের রং(টেক্সটাইল ডাইং) বিক্রি করাই ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক)৪৫ ধারাই আজিজ ষ্টোর কে ৩ হাজার টাকা সহ সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নুরুল আমিন অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া পুলিশ পাড়ির সদস্য ও বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি অভিযানে সহায়তা করেন।
ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ জানান বাঙ্গালহালিয়া বাজারের সকল দোকানীকে প্রথমবারের মতো সতর্ক করে গেলেন,মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর খাবার না রাখার নির্দেশ দেন এবং তিনি আরো জানান পরবর্তীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited