কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৫ এএম, ২০২৫-০৩-১৬

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর বড়ইছড়ি বাজারে পারিবারিক কলহের জেরে মোঃ মাসুদ (৪০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৫ মার্চ) বেলা ৫টার দিকে বড়ইছড়ি বাজারে নিজ বাসায় সে আত্মহত্যা করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত ওয়াগ্গা ইউপি সদস্য অমল কান্তি দে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মাসুদ আত্মহত্যা করেছে। তবে সে খুবই মদ্যপানে আসক্ত ছিল।

 

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান,  হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

 

কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ অলি উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।