নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৮ পিএম, ২০২৫-০৩-২৩
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি’র) রাঙামাটি জেলা শাখার ইফতার মাহফিল উপলক্ষে ২৩ শে মার্চ রবিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি শহরের একটি রেষ্টুরেন্টে।
উক্ত ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভা পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম, এতে প্রবন্ধ পাঠ করেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ন সম্পাদক মো: মহিবুল্লাহ নুহাশ, পিসিসিপি'র লিফলেট পাঠ করে শুনান সহ-সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন পিসিএনপি'র রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পিসিসিপি রাঙামাটি উপদেষ্টা কামাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, পিসিসিপি রাঙামাটি জেলার প্রচার সম্পাদক মো: ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।
কোন বিশেষ সম্প্রদায় সকল ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবে আর অন্যরা নিদারুন বৈষম্যের শিকার হবে, তা বাংলাদেশের মহান সংবিধানের ৪টি মূলনীতি-সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এর পরিপন্থী। সর্বোপরী মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের চেতনায় সকল নাগরিকের সমঅধিকার রক্ষা, বৈষম্য নিরসন ও সুযোগের সমতা নিশ্চিতের মর্মার্থকে ব্যাহত করে। দীর্ঘ দিন ধরে চলে আসা এসব বৈষম্যের কারণে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক বিদ্বেষ, অনাস্থা, হানাহানী দিনদিন বেড়েই চলেছে। সার্বিক বিবেচনায় উচ্চশিক্ষা ও চাকরিতে সঠিক ভাবে কারা অনগ্রসর তা যাচাই করে প্রয়োজনীয় সংস্কার করা একান্ত প্রয়োজন।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বঞ্চিত, নিপীড়িত, প্রান্তিক, অনগ্রসর বাঙালি জনগোষ্ঠীকে পিছনে রেখে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন কোন দিন সার্থক হবে না। ক্ষুধা ও দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত দেশ গড়তে বাংলাদেশের সকল প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমান অধিকার প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান পিসিসিপি নেতৃবৃন্দরা।
উক্ত ইফতার মাহফিল দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited