নিজস্ব প্রতিবেদক | ১০:৪৭ পিএম, ২০২৫-০৩-২৫
পবিত্র ঈদ-ঊল-ফিতর ঘিরে রাঙামাটি শহরের মহিলা কলেজ সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে এলাকার স্বল্প আয়ের অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে মহিলা কলেজ রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
মহিলা কলেজ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি শাহজালাল সুমনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায়- উপদেষ্টা আবুল হাশেম, সানরাইজ ক্লাবের সভাপতি খোরশেদ আলম, সমাজ কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক রুবেল মাহমুদ কৌশিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে এলকার স্বল্প আয়ের অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন অতিথিরা।
এদিকে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন কে সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর সমাজ কমিটির প্রয়াত উপদেষ্টা মো. আবু তাহের ও সদস্য দীলিপ কুমারের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited