মানিকছড়ি চেকপোষ্টে চোলাই মদসহ চাকমা যুবক আটক


নিজস্ব প্রতিবেদক    |    ০১:১৮ এএম, ২০২৫-০৪-১৬

মানিকছড়ি চেকপোষ্টে চোলাই মদসহ চাকমা যুবক আটক

যাত্রীবেশে চোলাই মদ পাচারের সময় ভূমিত্র চাকমা (৩৫) নামের এক যুবককে ১৫ লিটার পাহাড়ি চোলাই মদসহ আটক করেছে পুলিশ। 

রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে নিয়মিত চেক করার সময় যাত্রীবেশি ভূমিত্র চাকমার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছে থাকা চোলাইমদ উদ্ধার করে কর্তব্যরত পুলিশ।

এই ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ কর্তৃপক্ষ।