নিজস্ব প্রতিবেদক | ১২:০৬ পিএম, ২০২৫-০৪-২২
রাঙামাটিতে চর্টার সেলে নিয়ে নির্যাতনকারী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাবিবুুর রহমান বাপ্পী(৩৪)কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গতকার সোমবার বিকালে রাঙামাটি শহরের প্রবেশমূখ মানিকছড়ি চেকপোস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছেন, সারা দেশের ন্যায় ডেভিল হান্ট অভিযানে এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয় লোকজনের একাধিক অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিরীহ অসহায় লোকজনদের বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানিসহ নানা রকম অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ড এলাকার আব্দুল করিম বালির ছেলে হাবিবুুর রহমান বাপ্পী। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সাবেক সহ-সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে জেলা বিএনপি কার্যালয় সংলগ্নে সাফা টাওয়ারের নিচতলায় একটি টর্চার সেল বানিয়ে স্থানীয় লোকজনকে সেখানে নিয়ে বেঁধে রেখে নির্যাতন চালাতেন। আদায় করতেন মোটা অংকের টাকা। আর টাকা দিতে অপারগতা শিকার করলে অমানবিক নির্যাতন চালাতেন। কয়েক মাস আগে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ক্ষুদ্ব জনতা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাহেদ উদ্দিন জানান, সোমবার বিকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট অভিযানে চালিয়ে শহরের প্রবেশমূখ মানিকছড়ি পুলিশ চেকপোস্ট হতে সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাপ্পীকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited