আলমগীর মানিক | ০৩:১১ পিএম, ২০২৫-০৪-২৭
আলমগীর মানিক
রাঙামাটির লংগদু উপজেলায় রাজনগর জোন (৩৭ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে, বিজিবির রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় জারুলছড়া নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি’র নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
পরিচালিত অভিযানে বিজিবি উক্ত স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ২৭৭ সিএফটি গামারী কাঠ জব্দ করে, যার সিজারমূল্য ৪,১৫,৫০০/- (চার লক্ষ পনেরো হাজার পাঁচশত) টাকা।
এনিয়ে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ৩১টি অভিযান পরিচালনা করে সর্বমোট ২২৭৭.৭৩ সিএফটি অবৈধ কাঠ জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত কাঠের সিজারমূল্য ৩৯,৬৯,৪৬৫/- (ঊনচল্লিশ লক্ষ ঊনসত্তর হাজার চারশত পঁয়ষট্টি) টাকা।
এ ব্যাপারে রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান বলেন, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে।
বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে।
উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited