নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৮ পিএম, ২০২৫-০৪-২৮
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শুকনাছড়া নামক এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
সোমবার (২৮ এপ্রিল), সকাল ১০ ঘটিকার দিকে শুকনাছড়া এলাকায় বাঘাইহাট জোন এর কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি এর দিকনির্দেশনায় মেজর মোঃ আবু নাঈম খন্দকার এর নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তার থেকে ০১টি এলজি অস্ত্র, ০২ রাউন্ড এ্যামোনিশন, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, ০১টি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪ শত ৮০ টাকা এবং ০২টি হিসাবের খাতা জব্দ করা হয়।
আটককৃত সন্ত্রাসী হলেন- রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার দেওয়ানপাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে সুরেশ ওরফে বিদ্যুৎ চাকমা।
বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি জানান- আমাদের কাছে তথ্য ছিল, সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় ব্যাবসায়ীদের গাড়ী আটক করে চাঁদাবাজি করে আসছে।
গোয়েন্দা সুত্রে জানতে পারি, শুকনাছড়া এলাকায় ০৫ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হই।
পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইহাট জোন কমান্ডার।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited