আলমগীর মানিক | ০১:১৮ এএম, ২০২৫-০৫-০৬
আলমগীর মানিক
রাঙামাটি শহরে মাদকের ভয়াবহ বিস্তাররোধে প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে ইসলামী ছাত্রশিবির রাঙামাটি শহর শাখা কর্তৃক আয়োজিত মাদক বিরোধী মানববন্ধনে নেতৃবৃন্দ এ আহবান জানান।
ছাত্রশিবির শহর শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাফি। এতে মেহমান হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলার অর্থ সম্পাদক মো ইরফানুল হক, জেলা সেক্রেটারি মো রবিউল ইসলাম, সাবেক জেলা সভাপতি মোরশেদুল আলম, সাবেক জেলা সভাপতি আব্দুস সালাম প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে মাদকের কালো থাবায় ছাত্র ও যুব সমাজ ধ্বংসের পথে। পার্বত্য রাঙামাটি জেলায় দিন দিন মাদকের ভয়াবহতা বেড়েই চলেছে। মাদক ব্যবহার ও পাচার সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণে প্রশাসন নির্বিকার।
বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসা চলছে অভিযোগ তোলে বক্তারা বলেন যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এ সময় ভাতৃপ্রতীম সংগঠনগুলোকে মাদক প্রতিরোধে এগিয়ে আসার আহবানও জানিয়েছেন শিবিরের নেতৃবৃন্দ।
এদিকে, বিকেলে রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রিজার্ভ বাজার চৌমুহনী ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাহাড়িকা কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited