আলমগীর মানিক | ০৪:৫২ এএম, ২০২৫-০৫-১৪
আলমগীর মানিক
রাঙামাটি শহরে কন্যা শিশুকে যৌন পীড়নের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামীকে সূদুর লক্ষীপুরের রামগতি থেকে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামীর নাম সাহাব উদ্দিন(৭০)। তার বাড়ি রাঙামাটি শহরের পুরাতন হাসপাতাল এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ভিকটিম শিশুটি তার পিতা-মাতার সাথে পুরাতন হাসপাতাল এলাকায় স্টাফ কোয়াটারে বসবাস করে। মামলার এজাহারে ভিকটিম তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী কন্যা শিশুটির মা উল্লেখ করেছেন, চলতি বছরের মার্চ মাসের ১৬ তারিখ বিকেল বেলায় স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিনের দোকানে শিশুটিকে কিছু সদাই আনতে পাঠায়। এসময় সাহাব উদ্দিন শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয়; সেসময় শিশুটি চিৎকার করতে চাইলে শিশুটির মুখ চেপে ধরে তাকে দুটি চকলেট দিয়ে বলে এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে। পরবর্তীতে শিশুটি বাসায় এসে তার মাকে ঘটনাটি খুলে বলে এবং ভিকটিম শিশুটি ভয়ে কাপতে থাকে।
এসময় ভিকটিমের মা উক্ত দোকানে গিয়ে সাহাব উদ্দিনের কাছে বিষয়টি জানতে চাইলে সাহাব উদ্দিন ও তার স্ত্রী-সন্তান উক্ত ভিকটিমের মাকে মারধর করে আঘাত করে। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, উক্ত দোকানদার সাহাব উদ্দিন এরআগেও আরো কয়েকবার এলাকার অনেক শিশুও ১নং বিবাদীর এরুপ বিকৃত যৌন লালসার শিকারে পরিণত হয় এবং অনেককে যৌন হয়রানী করে।
এমন অনেক অবলা গরীব মেয়ের সাথেও শ্লীলতাহানির ঘটনা ঘটায়, যা এলাকার তথা কথিত মুরব্বী ও প্রভাবশালীদের দিয়ে টাকার বিনিময়ে ও তার পতিপত্তির প্রভাব খাটিয়ে ঘরোয়া মীসাংসার নামে ধামাচাপা দেয়। এমনকি তার চাকুরী জীবনেও তার চারিত্রিক এ লম্পটগিরি ও বিকৃত যৌনচারী লোলুপের শিকার হয়েছে অনেক নারী।
এই ঘটনায় ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানায় গত ১৭/০৩/২০২৫ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০) এর ১০ তৎসহ ৩২৩/৫০৫ পেনাল কোড এ মামলা দায়ের করা হয়েছে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রতিবেদককে বলেন, আমরা ঘটনার পর থেকেই আসামীকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রেখেছিলাম।
কিন্তু আসামী এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যাওয়ায় কিছুটা দেরি হওয়ার পরেও গোপন সংবাদের মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে কোতয়ালী থানার এসআই মহিউদ্দিন আলমগীর ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে লক্ষীপুর জেলাধীন রামগতি থেকে আসামী সাহাব উদ্দিনকে গ্রেফতার করে রাঙামাটিতে নিয়ে আসে।
মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হলে আদালত উক্ত আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এই মামলায় এজাহারনামীয় আরো দুই আসামীদেরকেও গ্রেফতারের চেষ্ঠা চলছে বলেও জানিয়েছেন ওসি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited