আলমগীর মানিক | ০১:০৮ এএম, ২০২৫-০৫-২১
মঙ্গলবার দুপুরে পার্বত্য রাঙামাটির সাজেকের দুর্গম নিউথাংনাক পাড়ায় বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় নলেনটি ত্রিপুরা (২৬) নামের দুই সন্তানের জননী পাহাড়ি এক বিধবা নারী বজ্রপাতের শিকার হন এবং আহত অবস্থায় দীর্ঘ সময় ধরে বিনা চিকিৎসায় মূমুর্ষ অবস্থায় কাতরাচ্ছিলেন।
সংবাদ পাওয়ার সাথে সাথেই বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্প নিউথাংনাক বিওপিকে ওয়ারলেস বার্তার মাধ্যমে দ্রুত উদ্ধার ও চিকিৎসার নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে নিউথাংনাক বিওপির বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহত নারীকে উদ্ধার করে বাঁশের স্ট্রেচারে কাঁধে বহন করে প্রায় এক ঘণ্টার পথ অতিক্রম করে বিওপিতে নিয়ে আসেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দা মোঃ ওমর ফারুক তার ফেসবুক পোস্টে জানান, বিওপির কমান্ডারের সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন, আহত নলেনটি ত্রিপুরার বর্তমান শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো আছে। তার রক্তচাপ, হৃদস্পন্দনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক সূচক স্বাভাবিক রয়েছে। স্থানীয় পাহাড়ী-বাঙালী জনগোষ্ঠী বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়কসহ সংশ্লিষ্ট সকল বিজিবি সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, দুর্গম পার্বত্য অঞ্চলের অনেক এলাকায় এখনো হাসপাতাল বা ক্লিনিক না থাকায় বিজিবিই দুর্গম এসব জনপদের মানুষের নিরাপত্তা, চিকিৎসা সেবা ও মানবিক সহায়তার একমাত্র আশা-ভরসার স্থল। বিজিবি সবসময়ই মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো দুর্যোগে বিজিবির এই মানবিক ভূমিকা সবসময়ই অব্যাহত থাকবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited