নিজস্ব প্রতিবেদক | ০২:৪৪ এএম, ২০২৫-০৫-২১
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারের মার্কেটে ভয়াবহ আগুনে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার দিবাগত রাত ১ ঘটিকায় আলমগীরের কাপড়ের দোকান থেকে এই আগুনের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারনা করলেও বিষয়টিকে রহস্যজনকও বলছেন স্থানীয়রা।
উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ, বিজিবি সদস্যদের আপ্রাণ চেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ৩০টির অধিক মুদি, কাপড়, ঔষধ ও চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট্যরা দাবি করেছেন।
আগুনের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি ও বিজিবির উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, উপজেলাবাসীর দাবীর মুখে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited