নিজস্ব প্রতিবেদক | ১২:০৮ এএম, ২০২৫-০৫-২২
ঈদ মানেই আনন্দ, উদ্যাপন আর প্রিয়জনদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার সময়। সেই আনন্দকে আরও রঙিন করতেই ভিভো নিয়ে এসেছে ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইন। নির্দিষ্ট মডেলের ভিভো স্মার্টফোন কিনলেই ক্রেতারা লাকি ড্র-এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন ফ্রিজ ও এসি সহ নিশ্চিত উপহার!
সঙ্গে থাকছে স্মার্ট ওয়াচ, নেকব্যান্ড, রিরো ভাউচার ও ডাটা বোনাসের সুবিধাও – যা এবারের ঈদকে করে তুলছে সত্যিকারের কুলেস্ট ঈদ এভার। ১৭ মে থেকে শুরু হওয়া ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এই সময়ে দেশের যেকোনো ভিভো অথরাইজড স্টোর বা ব্র্যান্ড শপ থেকে ভিভো ওয়াই১৯এস, ভিভো ওয়াই২৯ , ভিভো ভি৫০ লাইট কিংবা ভিভো ভি৫০ ফাইভজি মডেলের যেকোনো একটি ফোন কিনলেই থাকছে লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে সারা দেশ থেকে। ঢাকা বা ঢাকার বাইরে, ভিভো স্টোর থেকে নির্ধারিত মডেল কিনলেই গ্রাহকরা লাকি ড্র-এর জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
দৈনিক লাকি ড্র-এর মাধ্যমে বিজয়ীরা পেতে পারেন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিরো ডব্লিউ১ এবং ডব্লিউ২ স্মার্টওয়াচ। এছাড়াও থাকছে রিরো টিডাব্লিউএস এল১৮ ও রিরো বি১০ নেকব্যান্ড এবং রিরোর বিশেষ ডিসকাউন্ট ভাউচার।
ভিভোর এই ঈদ ক্যাম্পেইন শুধু উপহারের দিক থেকেই নয়, ইন্টারনেট ব্যবহারের আনন্দও করে তুলছে আরও বেশি। এরই অংশ হিসেবে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য ৫ জিবি এবং বাংলালিংক ব্যবহারকারীদের জন্য থাকছে ১৮ জিবি ডাটা বোনাসের সুবিধা। উৎসবের আনন্দ সবার জন্য, এই ভাবনা থেকেই ভিভোর ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইন।
তাইতো এই ক্যাম্পেইনের একটি অংশ ভিভো উৎসর্গ করবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই মূলত এই উদ্যোগ, যাতে কেউই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না থাকে। দেরি না করে এই ঈদে আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে। অংশ নিন ভিভোর ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইনে, উপভোগ করুন দারুণ সব উপহার আর অফার!
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited