নিজস্ব প্রতিবেদক | ১০:৫১ পিএম, ২০২৫-০৫-২৫
রাঙামাটিতে চেক প্রতারণা মামলায় মামুন হোসাইন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল।
বরিবার (২৫ মে) রাত পৌনে ৮টার দিকে রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল (পুরাতন বাস স্টেশন) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন নানিয়াচর উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা আবু জাফরের ছেলে।
জানা যায়, রাঙামাটি শহরের ওমর মোরশেদের ব্যবসায়িক লেনদেন বাবদ পাওয়া ১০ লক্ষ টাকার চেক প্রতারণার দায়েরকৃত মামলায় অভিযুক্ত মামুন হোসাইন রাঙামাটি জেলার নানিয়ারচর থানার চেক প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। সি আর মামলা নং ৩২৬/২০২৫। দীর্ঘদিন তিনি পালাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) মোঃ সাহেদ উদ্দিন বলেন, নানিয়ারচর থানার চেক প্রতারণার একটি মামলায় মামুন হোসাইনকে অভিযান চালিয়ে রাঙামাটি শহর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited