রাঙামাটিতে চেক প্রতারণা মামলায় গ্রেফতার-১


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৫১ পিএম, ২০২৫-০৫-২৫

রাঙামাটিতে চেক প্রতারণা মামলায় গ্রেফতার-১

রাঙামাটিতে চেক প্রতারণা মামলায় মামুন হোসাইন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল। 

বরিবার (২৫ মে) রাত পৌনে ৮টার দিকে রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল (পুরাতন বাস স্টেশন) এলাকায়  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন নানিয়াচর উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা আবু জাফরের ছেলে। 

জানা যায়, রাঙামাটি শহরের ওমর মোরশেদের ব্যবসায়িক লেনদেন বাবদ পাওয়া ১০ লক্ষ টাকার চেক প্রতারণার দায়েরকৃত মামলায় অভিযুক্ত মামুন হোসাইন রাঙামাটি জেলার নানিয়ারচর থানার চেক প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। সি আর মামলা নং ৩২৬/২০২৫। দীর্ঘদিন তিনি পালাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) মোঃ সাহেদ উদ্দিন  বলেন, নানিয়ারচর থানার চেক প্রতারণার একটি মামলায় মামুন হোসাইনকে অভিযান চালিয়ে রাঙামাটি শহর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান।