আল মামুন | ০১:৩৩ এএম, ২০২৫-০৫-২৭
সীমান্তবর্তী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা দিয়ে আবারো ১৯ ভারতীয় নাগরিক কে পুশ-ইন করেছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২৬ মে ২০২৫) ভোর রাতে উপজেলার তাইন্দং ইউপির আসালং সীমান্ত এলাকা দিয়ে পুশইন করা হয়।
স্থানীয় সূত্র জানায়,যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধীনস্থ কৃষনদয়াল বিওপির টহল কমান্ডার হাবিলদার এজাজুল এর নেতৃত্বধীন টহল দল আসালং রোড নামক এলাকা থেকে তাদের আটক করেন। পুশ ইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয় । পরে আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজিবির হেফাজতে রাখা হয়েছে। আটককৃতরা সকলে বাংলা ভাষায় কথা বলতে পারেন এবং বাংলাদেশের কুড়িগ্রাম এলাকায় তাদের ঘরবাড়ি রয়েছে বলে সূত্র জানায়।
উল্লেখ্য, গত ৭মে উপজেলার শান্তীপুর সীমান্ত দিয়ে ২৭জন,তাইন্দং একই এলাকা দিয়ে ৩০ জন কে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।
এদিকে-খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, পুশ ইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবি পাহারায় রয়েছে। বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। বাংলাদেশী হলে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেয়া হবে।
এর আগে চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৭১ জন পুশ ইন হয়েছে। অন্যদিকে এভাবে চলমান ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মাঝে। অরক্ষিত সিমান্তে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited