নিজস্ব প্রতিবেদক | ০৪:১৮ পিএম, ২০২৫-০৫-৩০
খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে আবারও ১৪ জনকে পুশ ইন করেছে ভারত। পুশ ইন হয়ে আসা ব্যক্তিদের হেফাজতে নেয়ার পর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।
শুক্রবার (৩০ মে) ভোরে তাদের দেখতে পেয়ে স্থানীয় প্রশাসন ও বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
স্থানীয়রা জানান, নারী শিশু সহ ১৪ জন ব্যক্তি মাটিরাঙ্গার তাইন্দং অংশে এসে তাদের বিএসএফ জোরপূর্বক পার করেছে বলে জানায়। ভারতের হরিয়ানা রাজ্য থেকে তাদের আটক করা হয়েছে বলে দাবি করেন তারা। খবর পেয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন থেকে তাদের নিয়ে যাওয়া হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ৪ দফায় খাগড়াছড়িতে ১ শ ১৮ জনকে পুশ ইন করা হয়েছে। সবশেষ শুক্রবার পুশ ইন করা ১৪ জনের পরিচয় শনাক্তের কাজ চলমান। এর আগে আসা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রামগড় সীমান্তে আসা ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয় নাগরিক শনাক্ত হওয়ায় আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসের ৭ মে থেকে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৪ দফায় ১ শ ১৮ জনকে পুশ ইন করেছে ভারতের বিএসএফ।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited