নিজস্ব প্রতিবেদক | ১০:২৭ পিএম, ২০২৫-০৬-১৯
রাংগামাটি জেলার লংগদু উপজেলা"র শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে লংগদু জোন সেনাবাহিনীর আয়োজন করেছে সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় লংগদু জোনের চিত্তবিনোদন কক্ষে, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ"র পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, নবকুমার বিশ্বাস, লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ সহ অত্র জোনের বিভিন্ন পদবীর অফিসার বৃন্দ।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত থেকে তাঁদের মতামত ও অভিজ্ঞতা প্রকাশ করেন। সভায় জোন অধিনায়ক মীর মোর্শেদ তাঁর বক্তব্যে বলেন,সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সচেতনতা ও সামাজিক উদ্যোগ। সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণে সবাইকে উৎসাহিত করে। এই আয়োজনের মাধ্যমে লংগদু এলাকায় সামাজিক বন্ধন দৃঢ়করণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited