নিজস্ব প্রতিবেদক | ১১:০৪ পিএম, ২০২৫-০৬-১৯
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে মোহাম্মদ সোলায়মানকে সভাপতি, ডা. মুহাম্মদ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক ও এডভোকেট নুর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পিসিএনপির রাঙামাটি জেলা সভাপতি শাব্বির আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট পারভেজ তালুকদার।
আলোচনা শেষে পূর্বের জেলা কমিটি বাতিল ঘোষণা করেন কেন্দ্রীয় চেয়ারম্যান। পরে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে পিসিএনপির রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা আবু বকর, এসএমজি আজম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইবরাহিম, এডভোকেট রহমতউল্লাহ, হিরো তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ছগির আহমেদ, অর্থ-সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো: আলমগীর হোসেন, সদস্য এডভোকেট পারভেজ তালুকদার, আব্দুল কাইয়ুম ও মোরশেদা আক্তার।
আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited