নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৫ পিএম, ২০২৫-০৬-২৬
রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যকালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা কারাগারের জেলার সাইমুর উদ্দিন। তিনি বলেন, ইমাম শব্দের মানে আমরা যতটুকু জানি "নেতা" বা "পথপ্রদর্শক"।
আমি যেহেতু বাংলা মিডিয়ামে পড়ালেখা করছি; সেজন্য ইসলামিক জ্ঞানে আমি পরিপূর্ণ না। তার পরেও আমি যতটুকু বুঝি- আপনাদের জ্ঞানের আলোকে ও আপনাদের দেখানো পথে আমাদের জীবন আলোকিত হয়। আমরা যখন জন্মগ্রহণ করি বা আমাদের জীবনের শুরুতে যে, আযানের ধ্বনিটা ধ্বনীত হয়; অধিকাংশ ক্ষেত্রে যারা শ্রদ্ধেয় ইমাম আছেন তাদের মুখের ধ্বনিই সর্বপ্রথম আমাদের কানে উচ্চারিত হয়।
আমাদের শেষ যাত্রায়, যখন আমরা মৃত্যুবরণ করি। সেটাও আমাদের শেষ যাত্রা আপনাদের মাধ্যমেই সুসম্পন্ন হয়। সুতরাং আপনাদের স্থান বা আপনাদের পদমর্যাদা সকলের উপরে। আপনাদের দেখানো পথে কোরআন-হাদিস, ইজমা-কিয়াসের আলোকে আমাদের সন্তানরা বা আমাদের পরবর্তী প্রজন্ম ইসলামিক জ্ঞানে পরিপূর্ণ হোক। আমি তাহার উত্তরোত্তর কামনা করি।
রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী ইমামদেরকে জুমার খুতবায় ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত কথাবার্তা পরিহার করার অনুরোধ করে বেশি বেশি জনসচেতনতা ও সমাজের সম্প্রীতি বৃদ্ধির বার্তা পৌছে দেওয়ার আহবান জানান। এ বিষয়ে সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয় সেটি হচ্ছে লেখাপড়া। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক লাইব্রেরীতে সংরক্ষিত বিভিন্ন বই থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামিক সৌন্দর্য সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের সমাজের সম্প্রীতি বৃদ্ধি পাবে। সমাজ পরিবর্তনের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার কেত্রে আমাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের বই ছাড়াও অন্যান্য লেখকের বই পড়তে হবে। তাহলে সমাজের বৈপ্লবিক পরিবর্তন আসবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধের চিহ্নিত কয়েকটি বিষয় উল্লেখ করেন- মাদক ও তামাকের ব্যবহার, দুর্নীতি, সুদ ও ঘুষের কারবাবার, খাদ্যে ভেজাল, অবৈধ দখলদার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, সম্পদের ও খাদ্যের অপব্যবহার, মজুতদার, চোরাচালান, অধিক মুনাফাখোর, অবৈধ সিন্ডিকেট, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি-ডাকাতি, যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, মাদকাসক্ত, আত্মহত্যা প্রবণতা, বেকারত্ব, হতাশাগ্রস্থ, মদ, ইয়াবা, ফেনসিডিল- কারবারি, জুয়াখেলা, মোবাইল ও গেমস আসক্তি, গুজব, অপপ্রচার, পরিবেশ ক্ষতি করে এমন শব্দদূষণ, বায়ুদূষণ, যানজট, সততা, সত্যবাদিতা, আমানতদারি, বিশ্বাস, খোদাভীরু, দেশপ্রেম, আইনের শাসন, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি বিষয় চিহ্নত করে একেক জুম্মায়য় একেকটা একটা বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরেন তাহলে দেখবেন ধীরে ধীরে সমাজ পরিবর্তন হয়ে যাবে। ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার পেয়ার আহাম্মেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলার সুপারভাইজার মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকারবৃন্দ, রাঙ্গামাটি জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনগণ, সকল শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited