আলমগীর মানিক | ০১:৪৩ এএম, ২০২৫-০৭-০৩
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। বুধবার (০২ জুলাই) বিকেলে শহরের ফিসারী বাঁধ সংলগ্ন সওজ লেক ভিউ গার্ডেনে একটি কাঠগোলাপ গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন, সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সওজ চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন, চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফীন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ সংশ্লিষ্টরা।
গাছের চারা রোপন শেষে অতিথিবৃন্দে পুরো পার্কের চলমান নির্মাণ কাজ সম্পর্কে বিস্তারিত অবগত করেন নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। এরপর তাঁরা পুরো পার্কটি ঘুরে দেখেন এবং ব্যাতিক্রমী এই পার্ক নির্মাণের উদ্যেগ নেয়ার জন্য নির্বাহী প্রকৌশলীকে ধন্যবাদ জানান।
সড়ক ও জনপথ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, আমি এই কাজের জন্য ধন্যবাদ জানাই রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাকে। তিনি উদ্যেগী হয়ে এই পার্ক নির্মাণের জন্য আমাদের কাছে ডিজাইন উপস্থাপন করেন এবং ডিজাইনটি আমাদের ভালো লাগে।
এরপরই আমরা ফান্ডিংয়ের ব্যাপারে তাকে আশ্বস্ত করি। বর্তমানে পার্কটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আমি আশা করছি আগামী একমাসের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।
তিনি আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি পার্কটির নির্মাণ কাজ শেষে সড়ক ও জনপথের বিভাগের তত্ত্ববধানে পার্কটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে। পার্কের সৌন্দর্য রক্ষার্থে রাঙামাটিবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়- সরকারের এ প্রতিষ্ঠানটি ১০ কোটি টাকা ব্যয়ে বাঁধটির পূর্ণাঙ্গ সংস্কার ও সম্প্রসারণে উদ্যোগ নেয়। পাশাপাশি পর্যটকদের বিনোদনের জন্য ৯০ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে ও সৌন্দর্যবধর্ধনের কাজ শুরু করে। এ পর্যন্ত ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানানো সওজের পক্ষ থেকে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited