নিজস্ব প্রতিবেদক | ১১:৩৫ পিএম, ২০২৫-০৭-০৩
আহমদ বিলাল খান
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নবগঠিত কমিটিতে মো. তারেক মনোয়ারকে সভাপতি ও মো. মাসুদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বুধবার (২ জুন) রাতে পিসিসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের স্বাক্ষরিত এক বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
পিসিসিপি কেন্দ্রীয় মিডিয়া উইং থেকে বলা হয়, বাঙালিরা আজ পদে পদে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, মৌলিক অধিকার হারা ৪০,০০০ (চচল্লিশ হাজার) বাঙালিকে গুচ্ছগ্রামে বন্দি রেখে মানবতর জীবন-যাপন এবং ওদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। পিছিয়ে পড়া হিসেবে শুধু উপজাতিদের একটি অংশ সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাঙালিরাও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে সর্বক্ষেত্রে আজ বৈষ্যমের শিকার হচ্ছে। তাই অধিকার আদায়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি'র বিকল্প নেই।
পাহাড়ে আজ বাঙালি শিক্ষার্থীরা পদে পদে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, মৌলিক অধিকার হারা। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপজাতিরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে সুযোগ সুবিধা পাচ্ছে, অথচ পাহাড়ের বাঙালিরাও বর্তমানে উপজাতিদের থেকে আরো বেশী পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু পাহাড়ের বাঙালি ছাত্রছাত্রীদের প্রতি কারো নজর নেই। তাই জনসংখ্যা অনুপাতে সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালি ছাত্রছাত্রীদের সাংবিধানিক অধিকার আদায়ে ছাত্র সমাজকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা দেশের অখন্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র বন্ধে কার্যকরী ভূমিকা রাখবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited