আল মামুন | ১২:২২ এএম, ২০২৫-০৭-১০
শান্তি-সম্প্রীতির খাগড়াছড়ি গড়ার প্রত্যয় ব্যক্ত করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন সদস্য শেফালিকা ত্রিপুরা। বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরীর সঞ্চালনায় এতে নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ,খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা,নিটোল মণি চাকমা, প্রফেসর আবদুল লতিফসহ সদস্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
পরিষদের সদস্যরা অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাকে ফুল দিয়ে গ্রহণ করেন। পরে অনুভুতি ব্যক্ত নিজের করণীয় নিয়ে চেয়ারম্যান ও সদস্যরা বক্তব্য রাখেন। এর আগে গত মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
“খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে আর্দেশ জারী করে।
এর এক দিন আগেই, সোমবার (৭ জুলাই) পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়। তার অনুপস্থিতিতে শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান এবং আরও ১৪ জনকে সদস্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। এরপর ১০ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited