আলমগীর মানিক | ১১:২০ পিএম, ২০২৫-০৭-১৯
রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার দিনব্যাপী রাঙামাটি চেম্বার অব কমার্স হলরুমে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় ভোপ গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন- জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু. সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোট ১৭টি পদের মধ্যে পূর্বে ৮টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্ধারণ হওয়ায় ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সহ-সভাপতি পদে ১৩০ ভোট পেয়ে বিমল বড়ুয়া ও ১৪২ ভোট পেয়ে মো. সোলায়মান, সাধারণ সম্পাদক পদে ১৮৭ ভোট পেয়ে শংকদীস বড়–য়া, অর্থ সম্পাদক পদে ২০৯ ভোট পেয়ে রনজিত বড়–য়া, সাংগঠনিক সম্পাদক পদে ১৬৭ ভোট পেয়ে আলী আকবর আবু, কার্যকরী সদস্য পদে ১৫০ ভোট পেয়ে মো. সেকান্দর, ১৭২ ভোট পেয়ে জাফর চৌধুরী, ১৫৭ ভোট পেয়ে মো. জাফর ও ১৬২ ভোট পেয়ে মো. মনির নির্বাচিত হয়েছেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি জাহেদুল আলম চৌধুরী, সহ-সভাপতি মো. ওসমান, সহ-সম্পাদক চান মিয়া ও মো. ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক টিংকু বিশ্বাস, দপ্তর ও প্রচার সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী রনি, কার্যকরী সদস্য- মো. ছৈয়দ ও মো. ইদ্রিস।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন- প্রধান নির্বাচন কমিশনার হাজী মো. আলী আকবর।
এসময় সহকারী নির্বাচন কমিশনার প্রদীপ বড়ুয়া, লোকমান হাকিম চৌধুরী, সেলিম উদ্দিন, আবুল কালাম, এস এম ইকবাল হোসেন ও নির্বাচন কমিশনের সচিব শাব্বির আহম্মেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পর সমর্থকরা বিজয়ীদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited