আলমগীর মানিক | ০৮:৫০ পিএম, ২০২৫-০৭-২০
আলমগীর মানিক
রাঙামাটি জেলা ছাত্রদল কর্তৃক বেঁধে দেওয়া ১০ মিনিট সময়ের মধ্যেই এনসিপি নেতৃবৃন্দ রাঙামাটি ছেড়ে চলে যাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন সাব্বির।
সমাবেশ চলাকালীন সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ করতে থাকেন জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
এসময় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সমাবেশ স্থলের দিকে যেতে বাধা দিলে তারা এনসিপি নেতৃবৃন্দকে চলে যাওয়ার জন্য প্রশাসনের মাধ্যমে ১০মিনিট সময় বেঁধে দেয়। ১০ মিনিট সময় শেষ হওয়ার আগেই এনসিপি নেতৃবৃন্দ তাদের কর্মসূচী শেষ করে সমাবেশস্থল ত্যাগ করে।
ছাত্রদল সভাপতি ফারুক হোসেন সাব্বির জানান, বিএনপি নেতা তথা কক্সবাজারের আপামর জনসাধারনের অতিপ্রিয় নেতা সালাউদ্দিন আহম্মেদকে নিয়ে যে করুচিপূর্ন অসভ্য বক্তব্য দিয়েছে সেই বক্তব্য রাঙামাটির ছাত্রসমাজ প্রত্যাক্ষ্যান করেছে।
তাই আমরা রাঙামাটি জেলা ছাত্রদলের পক্ষ থেকে এনসিপি নেতাদেরকে ১০ মিনিট সময় বেঁেধ দিয়ে রাঙামাটি ত্যাগ করার দাবি জানিয়েছিলাম। তাদের ধন্যবাদ জানাই তারা আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই ১০ মিনিটের আগেই রাঙামাটি ত্যাগ করে পালিয়েছে।
এরআগে রোববার(২০ জুলাই) দুপুরে একটার দিকে এনসিপির নেতা-কর্মীরা রাঙামাটি পৌঁছে শিল্পকলা একাডেমি থেকে পদযাত্রা শুরু করে বনরূপা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির রাঙামাটি আগমনের কারণে জেলা ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার সময় কাঠালতলী মোড়ে পুলিশ আটকে দেয়। এসময় সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে নেতা-কর্মীরা। তারা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের বিক্ষোভের মুখে সমাবেশ শেষে দ্রুতই সভাস্থল ত্যাগ করেন নাগরিক কমিটির নেতারা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited