নিজস্ব প্রতিবেদক | ১২:১৪ এএম, ২০২৫-০৭-২২
বান্দরবানের আলীকদম উপজেলায় বেড়াতে গিয়ে স্থানীয়ভাবে তৈরি একনলা গাদাবন্দুকের গুলিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম ত্বহা বিন আমীন (২৪)।তিনি ঢাকার সাইনবোর্ড এলাকার মো.আলামিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ জুলাই ত্বহা বিন আমীন তার চার বন্ধু—সাইফুল ইসলাম তামিম, মিরাজ, মীর মাহদী হাসান নাবিল এবং মিনহাজকে নিয়ে আলীকদম ঘুরতে আসেন। তারা মাতামুহুরী রিজার্ভ এলাকার কুরুকপাতা ইউনিয়নের দরি পাড়া হয়ে ইন্দু-সিন্দু ঘুরে চাল্লাতলী পাড়া যাওয়ার পথে তরনী পাড়া এলাকার একটি জুমঘরে রাতযাপন করেন।
২১ জুলাই সকালে জুমঘরে থাকা একটি স্থানীয়ভাবে তৈরি একনলা গাদাবন্দুক নিয়ে ছবি তুলছিলেন তারা। এ সময় ত্বহার বন্ধু মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগার টেনে দিলে গুলি বের হয়ে ত্বহার বুকে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মরদেহটি মাতামুহুরী নদীর চরে আনা হয়। খবর পেয়ে আলীকদম থানার পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রোর মাধ্যমে ঘটনাটি জানতে পারে। নিহতের সাথে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে তৈরি গাদাবন্দুকটি জব্দ করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited