“বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে”


আল মামুন    |    ১২:৩৪ এএম, ২০২৫-০৭-২২

“বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে”

অন্তবর্তীকালীন সরকােের নির্লিপ্ততায় সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা শ্রমিক দল।

সোমবার (২১ জুলাই ২০২৫) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের কলা বাগান থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্ত মঞ্চে সমাবেশ করে। 

খাগড়াছড়ি জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু,মোশাররফ হোসেন,এড. আবদুল মালেক মিন্টু,শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ এতে বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, মুব সৃষ্টি করে ষড়যন্ত্রকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। আর কোন অপপ্রচার বা ষড়যন্ত্র নয়, সকল অপশক্তিকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি জানান বক্তারা। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে বলে জানান নেতৃবৃন্দরা।