নিজস্ব প্রতিবেদক | ১২:০২ এএম, ২০২৫-০৮-০৯
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সিএইচটি জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে রাঙামাটি শহরে মানববন্ধন করা হয়েছে। সিএইচটি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শুক্রবার (০৮ আগষ্ট) জুমআর নামাজের পর শহরের বনরূপা পেট্রোল পাম্প চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে মাওলানা শাসশুল আলম, সময়ের কন্ঠস্বর পত্রিকার রাঙামাটি প্রতিনিধি কাউসার, খবরপত্রের প্রতিনিধি আলী আক্কাস, দৈনিক রাঙামাটি ও সিএইচটি টাইমস এর প্রতিনিধি আব্দুল নাইম মোহন, বাংলা বায়ান্ন এর প্রতিনিধি সাব্বির, একুশে নিউজের প্রতিনিধি সোহেল রানা, সিএনআই প্রতিনিধি সেলিম উদ্দিন, দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি কামরুল ইসলাম, সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি নাজিম আলী ও রাঙামাটি নিউজের প্রতিনিধি মেহেদী হাসানসহ রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজিপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা, একই দিনে আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেতলে গুরুত্বর আহত করার মাধ্যমে এটাই প্রমাণিত যে, বর্তমান সময়ে গণমাধ্যমকর্মীরা কোথাও নিরাপদ নয়। নেতৃবৃন্দ বলেন, এই বর্বরোচিত হত্যাকান্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। বিগত দিনেও সাংবাদিকদের উপর নির্যাতন করেছে। খুন করেছে গুম করেছে। অচীরেই সাংবাদিকদের উপর এ ধরনের নির্যাতন, গুম, খুন এর বিচার করতে হবে। গাজিপুরের ঘটনাটি শুধু একজন সংবাদকর্মীকে হত্যাই নয় এটি সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি ভয়াবহ চেষ্টা।
নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশ করলেই এ দেশের রাজনীতিবীদ নামক হায়নাদের টার্গেটে পরিণত হচ্ছেন একের পর এক সংবাদকর্মীরা। আর যারা এই অপরাধের বিরুদ্ধে কলম ধরছে, তাদের মুখ চিরতরে বন্ধ করে দিতে মরিয়া হয়ে উঠেছে এ মাফিয়া অপরাধী চক্র! সন্ত্রাস কোন দলের না, সন্ত্রাস কোন ধর্মের না, সন্ত্রাস কোন ধর্মে না। এরা সমাজের শত্রু। এদেরকে বিচারের আওতায় না আনলে এরা আরো মারাত্ম¡ক আকার ধারণ করবে। আমরা সমস্থ সাংবাদিকদের উপর নগ্ন হামলার বিচার চাই।
একজন সাংবাদিক জাতির বিবেক। আর একজন সাংবাদিককে হত্যার মানে একটি জাতিকে হত্যা করার সামিল। সমাজের কণ্ঠরোধ করা গলা চিপে ধরা। সারা বাংলাদেশের ন্যায় রাঙামাটিতেও সাংবাদিক নির্যাতন হয়েছে। আমরা এই হামলার কোন বিচার এখনো দেখতে পাইনি। সাংবাদিক জামাল হত্যার র্দীর্ঘ বছর পরেও আমরা জামাল হত্যার বিচার পাইনি। দিন দুপুরে সাংবাদিক কামাল এর উপর নগ্ন হামলাকারীদের বিচার এখনো পাইনি। সাংবাদিকরা সত্য তুলে ধরলেই দেয়া হয় হুমকি।
বক্তারা এই ধরনের পৈশাচিক হত্যাকান্ড সাংবাদিক সমাজের জন্য এক গভীর শোক ও আতঙ্কের বার্তা। অচিরেই সাংবাদিকের উপর এ ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে গণমাধ্যমকর্মীরা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited