নিজস্ব প্রতিবেদক | ০৩:৪২ এএম, ২০২৫-০৯-০৭
বান্দরবান শহরের পুলিশ লাইনের ৪ তলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। শনিবার (৬ আগষ্ট) সন্ধ্যায় শহরের বালা ঘাটা পুলিশ লাইনের ব্যারাকে এই ঘটনা ঘটে।
জানা যায়, ভবন থেকে লাফ দিলে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে তার মৃত্যু হয়।
৪ তলা থেকে লাফ দেওয়ার সময় তার দুই পাও ভেঙ্গে যায়। নিহত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জামালপুর জেলার শরীষা বাড়ী উপজেলার আব্দুস ছালাম এর ছেলে এবং তিনি বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়,কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘ দিন ধরে মানসিক ভাবে অসুস্থ। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন,এই পুলিশ সদস্য আগে থেকেই অসুস্থ ছিল। পুলিশ লাইনের হাসপাতালে তার উন্নত চিকিৎসা চলছিল।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited